Sarker
২৮ জুলাই ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন এক তরুণী। অভিযুক্ত প্রেমিক তাবির হোসেন (২৫) উত্তর বাদাঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপির সাবেক সভাপতি সফি মেম্বার (শফিকুল ইসলাম)-এর ছেলে। তরুণীর অভিযোগ, বিয়ের দাবিতে বাড়িতে আসার পর থেকেই তাবির আত্মগোপনে রয়েছেন। তরুণীর বাড়ি একই ইউনিয়নের ভোলাখালী গ্রামে।

মঙ্গলবার (২৮ জুলাই) ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ওই তরুণী জানান, প্রায় এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার দাবি, বিয়ের আশ্বাস দিয়ে তাবির বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে যান এবং একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

তরুণীর অভিযোগ, সোমবার সকাল ১০টার দিকে তাবির তাকে যাদুকাটা নদীর মিয়ারচর পাঠানপাড়া খেয়াঘাট এলাকা থেকে নৌকায় করে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরিয়ে বেড়ান। পরে সন্ধ্যায় কৌশলে তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে বাদাঘাট বাজারে ফেলে পালিয়ে যান।

এরপর কোনো উপায় না পেয়ে সোমবার সন্ধ্যা থেকেই তিনি তাবিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। তিনি বলেন, “বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সম্মান নষ্ট করা হয়েছে। এখন যদি তাবির আমাকে বিয়ে না করে, তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই।” তিনি বিয়ে না হলে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার হুমকিও দেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সোমবার সন্ধ্যা থেকে তরুণী অভিযুক্তের বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার দুপুর পর্যন্তও তিনি অনশন চালিয়ে যান। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

এদিকে, সংবাদ সংগ্রহে গেলে অভিযুক্ত তাবিরের বড় বোন সুমনা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন উপস্থিত সাংবাদিকরা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। বাদাঘাট পুলিশ ফাঁড়িকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

অভিযুক্ত তাবির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহে রয়েছেন এবং এ বিষয়ে কিছু জানেন না।


#তাহিরপুর #সুনামগঞ্জ #বিয়ের_দাবি #অনশন #প্রেমিক_পলাতক #বাংলাদেশ #দৈনিক_শীর্ষ_অপরাধ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights