• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএফএ সভাপতির শোক

BySarker

সেপ্টে ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিনের মমতাময়ী মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. মোশাররফ হোসেন।

এক শোকবার্তায় মো. মোশাররফ হোসেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করেন।

কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে ১০৩ বছর বয়সে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি ও স্বজন রেখে গেছেন।

কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আমিনুল ইসলাম জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লার বিজয়পুর হাইস্কুল মাঠে মরহুমা আমেনা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights