• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ক্যাশলেস হচ্ছে ব্যবসা: গাউছে পাক বিপণী বিতানে পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রমের শুভ উদ্বোধন

BySarker

সেপ্টে ৯, ২০২৬


শেখ ফরিদ উদ্দিন:

ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ এক বাংলা কিউআর’ বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেড নিয়ে এসেছে ক্যাশলেস লেনদেন সুবিধা। ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার মতিঝিলের হকার্স ইউনিয়নভুক্ত বিখ্যাত গাউছে পাক বিপণী বিতানে ‘পূবালী ব্যাংক ক্যাশলেস’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

পূবালী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাউছে পাক বিপণী বিতানের ব্যবসায়ী ও ক্রেতাদের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যেই ব্যাংকের এই বিশেষ উদ্যোগ।

উক্ত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন গাউছে পাক বিপণী বিতানের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিঝিল হকার্স ইউনিয়নের আওতায় পরিচালিত গাউছে পাক বিপণী বিতানের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড-এর ফকিরাপুল শাখার প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ কামরুজ্জামান খানসহ স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা সহজেই কিউআর কোড (QR Code) স্ক্যান করে কোনো প্রকার নগদ টাকার ঝামেলা ছাড়াই নিরাপদে কেনাকাটা করতে পারবেন। এটি কেবল ব্যবসায়িক লেনদেনকে সহজ করবে না, বরং বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ও ক্যাশলেস অর্থনীতিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights