Sarker
৭ জুন ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

​কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি | নোয়াখালী

০৭ জুন, ২০২৬

​নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নে ইয়াবাসহ আরমান হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত যুবকের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা এবং গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।

​গতকাল শনিবার (৬ জুন) রাতে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমিহীন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আরমান হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন ও বিক্রির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসার পাশাপাশি তিনি ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের টার্গেট করে মোবাইল ফোনের মাধ্যমে অহেতুক কুৎসা রটনা ও অপপ্রচার চালিয়ে আসছিলেন।

​তার এমন ধারাবাহিক কর্মকাণ্ডে অতিষ্ঠ ও ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার সাধারণ মানুষ। গতকাল রাতে ভূমিহীন বাজার এলাকায় তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে বিষয়টি কোম্পানীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

​কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

#কোম্পানীগঞ্জ #নোয়াখালী #মাদক_আটক #অপরাধ #ভূমিহীন_বাজার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights