Sarker
৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

শেখ ফরিদ উদ্দিন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি শিশু যেন নিজ নিজ মাতৃভাষায় এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায়, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) আয়োজিত এ সম্মেলন ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা: ফ্যাক্টস, ফ্রিকশনস, ফ্রন্টিয়ার্স’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের ২৫টি দেশের শিক্ষামন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেলের পর্যবেক্ষণ তুলে ধরেন জাতিসংঘের ডিজিটাল ও উদীয়মান প্রযুক্তিবিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল ও বিশেষ দূত অমনদীপ সিং গিল।

মন্ত্রী পর্যায়ের ‘এইজ অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড এআই ইন এডুকেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের খসড়া ‘জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা ২০২৬-২০৩০’-এর বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, অনিয়ন্ত্রিত জেনারেটিভ এআই প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞান বিকাশ ও মানসিক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ শিক্ষকদের জন্য একটি বিশেষায়িত প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়ন করেছে। এটি পাঠ পরিকল্পনা ও শ্রেণিকক্ষে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকদের সহায়ক ভূমিকা পালন করবে।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক এআই মডেলগুলো অনেক সময় বাংলাভাষী শিক্ষার্থীদের প্রয়োজন যথাযথভাবে পূরণ করতে পারে না। ফলে ভাষাগত ও ডিজিটাল বিভাজন দূর করতে বাংলাদেশ বাংলা ভাষাভিত্তিক এমন প্রযুক্তি উন্নয়নের উদ্যোগ নিয়েছে, যা দেশের দক্ষতাভিত্তিক পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ সময় শিশুদের তথ্য সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষামন্ত্রীর বক্তব্য বিভিন্ন দেশের মন্ত্রী, ইউনেস্কোর প্রতিনিধি ও উপস্থিত বিশেষজ্ঞদের কাছে প্রশংসিত হয়।

এদিকে বুধবার (৯ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর ইউনেস্কো সদর দপ্তরে ‘বিয়ন্ড দ্য পাইলট: ইনসাইটস ফ্রম এআই ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাট স্কেল’ এবং ‘টিচার্স অ্যাট দ্য সেন্টার: এজেন্সি, কম্পিটেন্সিজ অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ শীর্ষক দুটি পার্শ্ব-অধিবেশনে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সম্মেলন চলাকালে ইউনেস্কোতে আগত বিভিন্ন দেশের মন্ত্রী এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর একাধিক সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights