Sarker
১১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

বিনোদন প্রতিবেদক:

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। চলচ্চিত্রের পর্দায় জুটি বেঁধে দর্শকের ভালোবাসা পাওয়া এই দুই তারকা বাস্তব জীবনেও দীর্ঘ ৩১ বছর ধরে একসঙ্গে পথ চলছেন। দাম্পত্য জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এখনও একে অপরের পাশে রয়েছেন তারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে পুরোনো একটি ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেন ওমর সানী।

ওই ছবিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে তাকে আংটি পরিয়ে দিচ্ছেন মৌসুমীর মা। পাশে ছিলেন তার শ্বশুর। ছবিটি ঘিরে অতীতের স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা।

ওমর সানী জানান, তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল তৎকালীন শেরাটন শাহবাগে। সেই দিনের স্মৃতি আজও তার কাছে বিশেষ হয়ে আছে। তবে ছবিতে থাকা শ্বশুর আজ আর পৃথিবীতে নেই—এ বিষয়টি তাকে কষ্ট দেয়।

শ্বশুরকে স্মরণ করে তিনি ভালোবাসা ও আক্ষেপের কথা জানান। পাশাপাশি শাশুড়ির সঙ্গে দেখা করার অপেক্ষার কথাও উল্লেখ করেন তিনি এবং মৌসুমীর উদ্দেশে আবেগঘন বার্তা দেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন ওমর সানী ও মৌসুমী। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—ফারদিন ও ফাইজা।

১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে জুটি হিসেবে যাত্রা শুরু করেন ওমর সানী ও মৌসুমী। এরপর ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’ ও ‘লজ্জা’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা।

এদিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে, অসুস্থ মায়ের পাশে থাকতে বর্তমানে সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights