Sarker
৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপজেলার সব ইউনিয়নে একই দিনে ভোট- ইসি সচিব

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ, একটি উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদে একই দিনে ভোটগ্রহণ করা হবে। তবে পুরো নির্বাচন পাঁচ নাকি ছয় ধাপে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। তবে ধাপের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, ‘উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যত ইউনিয়ন রয়েছে, সেগুলো একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

একই উপজেলার ইউনিয়নগুলোকে আলাদা আলাদা ধাপে ভাগ করে ভোটগ্রহণ করা হলে নির্বাচন ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে বলে জানান তিনি। এ কারণে একটি উপজেলার সব ইউনিয়নে একই সময়ে ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তফসিল কবে, জানায়নি ইসি

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে কবে তফসিল ঘোষণা করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে ইসি সচিব জানান, নতুন বিধিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহারের সুযোগ না রাখার বিষয়টি রয়েছে। বিধিমালায় আরও কী কী পরিবর্তন আনা হয়েছে, তা পর্যালোচনা করে বিস্তারিত জানানো হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights