Sarker
১৮ জুলাই ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

​ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব: সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক জসিম

মো. শাহাদাত হোসেন তালুকদার সাকু | ঢাকা | ১৮ জুলাই, ২০২৬

​উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সালাহ উদ্দিন জসিম নির্বাচিত হয়েছেন।

​শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

​নির্বাচনী ফলাফল একনজরে

মূল পদসমূহ:

  • সভাপতি: সাঈদ আহমেদ খান (৯০ ভোট)। তাঁর প্রতিদ্বন্দ্বী আ. ন. ম কুদরাত-ই-খোদা পেয়েছেন ৪১ ভোট।
  • সাধারণ সম্পাদক: সালাহ উদ্দিন জসিম (৬২ ভোট)। প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক (৩৬ ভোট) ও মো. শরীফুল ইসলাম (৩৪ ভোট)।

অন্যান্য পদ:

  • সহ-সভাপতি: সালাম ফারুক (৮০ ভোট) ও মোসাম্মাৎ নাসরীন সুলতানা (৬১ ভোট)।
  • যুগ্ম-সম্পাদক: মনির আহমাদ জারিফ (৮১ ভোট) ও ফারজানা আফরিন (৭৫ ভোট)।
  • অর্থ সম্পাদক: নিজাম উদ্দিন দরবেশ (১০০ ভোট)।
  • সাংগঠনিক সম্পাদক: মো. শাহ নেওয়াজ বাবলু (৮৫ ভোট)।
  • দপ্তর সম্পাদক: মো. আশিকুর রহমান (৯৯ ভোট)।
  • সমাজ কল্যাণ সম্পাদক: হাবিবুর রহমান বাবু (৬৭ ভোট)।
  • তথ্য-প্রযুক্তি সম্পাদক: এ এফ এম রাসেল পাটোয়ারী (৬৫ ভোট)।
  • শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক: কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (৮৯ ভোট)।

​এ ছাড়া প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম, আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

​সর্বোচ্চ ভোটে বিজয়ী দিদারুল আলম

​নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সাধারণ সম্পাদক এবং বাসস’র চিফ রিপোর্টার দিদারুল আলম দিদার। তিনি মোট ১১৭ ভোট পেয়েছেন।

নির্বাহী সদস্যের অন্য চার বিজয়ী হলেন: মোহাম্মদ আবদুল অদুদ (৭৪), কমল চৌধুরী (৭৩), মো. আবু তাহের (৭৩) এবং শারমিন সুলতানা রিনা (৫৭)।

​নির্বাচন পরিচালনা ও সাধারণ সভা

​এর আগে সকালে সংগঠনের বিদায়ী সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের পরিচালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গাজিউল হাসান খান, বায়োফার্মা গ্রুপের এমডি ডা. লকিয়ত উল্ল্যা, প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন এবং ড. ইমরান আনসারী প্রমুখ।

​নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো. শরীফুল ইসলাম এবং কমিশনার তোফায়েল হোসেন ও এম. এস. দোহা। সার্বিক সহযোগিতায় ছিল সোনালী ব্যাংক পিএলসি, আরএফএল, বায়োফার্মা ও খন্দকার টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights