Sarker
২৬ আগস্ট ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুচরা সার বিক্রেতারা আপাতত টিকে গেলেন

শেখ ফরিদ উদ্দিনঃ

দেশের চার হাজার ৮০০ বিসিআইসি সার ডিলারের অধীনে থাকা প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যবসা পরিচালনা করতে পারবেন। এতে বেকার ও নিঃস্ব হয়ে পড়ার আশঙ্কা থেকে আপাতত রক্ষা পেলেন দেশের বিপুলসংখ্যক খুচরা সার বিক্রেতা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পরিপত্রে রাসায়নিক সার বিতরণ ব্যবস্থাপনায় নিয়োজিত খুচরা সার বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা সার বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করতে পারবেন।

এ সিদ্ধান্তের ফলে খুচরা সার বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে দেশব্যাপী কৃত্রিম সার সংকট দূর হবে এবং ভেঙে পড়া সার বিতরণ ব্যবস্থাপনা পুনরায় সচল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জাহাঙ্গীর আলম বলেন, সংশোধিত নীতিমালার আলোকে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত খুচরা সার বিক্রেতাদের মাধ্যমে কৃষক পর্যায়ে সার সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে মাঠপর্যায়ে সার সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

বিসিআইসি সার ডিলারদের সংগঠন বিএফএর সভাপতি মোশাররফ হোসেন বলেন, কৃষকের স্বার্থে এমন পরিপত্র জারির মাধ্যমে সরকার বিসিআইসি সার ডিলার ও খুচরা সার বিক্রেতাদের দাবির প্রতি সম্মান দেখিয়েছে। সরকারের এ সিদ্ধান্ত সার বিতরণ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights