Mahfuz Sarker
২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচারণা

সাইমুল রাজু :“দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাতেও ভোটের গাড়ির মাধ্যমে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্যসমৃদ্ধ আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।প্রদর্শিত আলোকচিত্র ও বার্তাগুলোতে অংশগ্রহণমূলক নির্বাচন, নাগরিক দায়িত্ব হিসেবে ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত সাধারণ মানুষ আগ্রহভরে প্রদর্শনী পর্যবেক্ষণ করেন এবং ভোটাধিকার সংক্রান্ত নানা প্রশ্ন করেন।অনুষ্ঠান পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা এবং রামদী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি সেচ) শাওন মালাকার, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়াসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও ইউপি সদস্যগণ।

তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং প্রচারণার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার বলেন,জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পায়। তাই ভোটারদের সচেতন করা এবং দায়িত্বশীলভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটের গাড়ির মাধ্যমে এ ধরনের প্রচারণা মানুষের দোরগোড়ায় নির্বাচন সংক্রান্ত বার্তা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে, বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এটি সহায়ক।উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও বলেন, এ ধরনের উদ্যোগ ভোটারদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে সহায়তা করছে।

প্রচারণায় অংশ নেওয়া স্থানীয়রা জানান, এ কার্যক্রমের মাধ্যমে তারা নির্বাচন ও গণভোট সম্পর্কে নতুন তথ্য জানতে পারছেন এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আগ্রহ বাড়ছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটের গাড়ির মাধ্যমে এ ধরনের জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।স্থানীয়ভাবে আয়োজিত এই উদ্যোগ নির্বাচন ও গণভোট সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights