Sarker
২৭ জুলাই ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাহিদা আকতার লাকি:

“সচেতন হই, পরিবর্তন আনি, সুন্দর আগামি গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ ক্যাম্পেইনের আয়োজন করে গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএ (YWCA)-এর রাইজআপ প্রকল্প-৫।

গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদক মলি বালার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকি, ওয়াইডব্লিউসিএর সভানেত্রী মারিয়া হালদার, রাইজআপ প্রকল্পের ইয়াং উইমেন লিড খ্রিস্টিনা দিয়া বালা এবং ফিওনা এষা সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার বলেন, “বাল্যবিবাহ ছেলে-মেয়ে উভয়েরই মানসিক ও সামাজিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। তাই আমাদের সবাইকে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং এ ধরনের বিয়েকে ‘না’ বলতে হবে।”

ক্যাম্পেইনে রাইজআপ প্রকল্পের মাস্টার ট্রেইনাররা নাট্য উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও এর দীর্ঘমেয়াদি নেতিবাচক দিক তুলে ধরেন। পাশাপাশি পিয়ার অ্যাডভোকেসির মাধ্যমে বাল্যবিবাহের কুফল, আইনগত দিক এবং প্রতিরোধে করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights