Sarker
১৬ আগস্ট ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুরবাড়ির কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। প্রায় তিন বছর আগে উত্তর মাদার্শা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ের সঙ্গে ফিরোজের বিয়ে হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত সুমাইয়ার ঘরের দরজা বন্ধ ছিল। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুরবাড়ির কয়েকজনকে থানায় আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights