Sarker
২৮ জুলাই ২০২৬, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক


>পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ঘটনার দাবি স্বামীর; ক্ষতস্থানে ৮টি সেলাই, মামলা প্রক্রিয়াধী

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা তার ক্ষতস্থানে আটটি সেলাই দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে পৌরসভার গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রুবেল শেখ (২৮) যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি শ্বশুরবাড়ির এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত আদরী বেগম (২০) গোপিনাথপুর গ্রামের বাসিন্দা।

রুবেল শেখের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার ভোরে তিনি ঘুমিয়ে থাকাকালে তার স্ত্রী ধারালো ব্লেডজাতীয় বস্তু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেওয়ার চেষ্টা করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি জানান, এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করবেন।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে। তিনি পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights