Sarker
১১ আগস্ট ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় সংসদ ভবনের নিচতলায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সংসদের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের আয়োজন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হচ্ছে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মনির হোসেন জানান, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সংসদ কক্ষে ভোটগ্রহণ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। এ কারণে ভোটগ্রহণের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষমতাসীন দল বিএনপি প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় থাকলেও এরই মধ্যে বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা প্রকাশ্যে ভোট প্রদান করেন।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। একজন প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যের প্রস্তাব এবং আরেকজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয়।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights