Mahfuz Sarker
৭ জুলাই ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের জন্য ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

এক-দুই মাসের মধ্যেই শুরু হতে পারে বিনা খরচে কর্মী পাঠানো, এজেন্সি বাছাই করবে বাংলাদেশ


নিজস্ব প্রতিনিধিঃ


প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও দেশটির শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। সরকারের আশা, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

মঙ্গলবার (৭ জুলাই) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা দেয়। সংশ্লিষ্টরা জানান, এবার কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে বাংলাদেশ সরকার, ফলে আগের মতো সিন্ডিকেট ও অনিয়মের সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আবারও শ্রমবাজার সংকটে পড়তে পারে। তাই সরকার, রিক্রুটিং এজেন্সি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ইতিহাসে একাধিকবার স্থবিরতা এসেছে। ২০০৮ সালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শ্রমবাজার বন্ধ হয়। পরে ২০১৬ সালে তা চালু হলেও ২০১৮ সালে একই ধরনের অভিযোগে আবারও কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। ২০২২ সালের আগস্টে পুনরায় কর্মী পাঠানো শুরু হলেও ২০২৪ সালের ১ জুন আবারও বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার স্থগিত করা হয়।

এদিকে, ২০২৪ সালে নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বোয়েসেলকে। ইতোমধ্যে প্রায় ৩ হাজার কর্মী দেশটিতে যেতে সক্ষম হয়েছেন। অবশিষ্ট কর্মীদের দ্রুত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারের আশা, দুই দেশের আলোচনার মাধ্যমে আইনি ও প্রশাসনিক জটিলতা দূর হওয়ায় এবার আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights