Sarker
২১ জুলাই ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় পরিবর্তন হতে পারে

নিজস্ব প্রতিবেদক

সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজন হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, কোনো মন্ত্রী প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকার গঠনের ১৮০ দিন পূর্তিকে সামনে রেখে মন্ত্রিসভায় রদবদল নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। তবে এ বিষয়ে তিনি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বাইরে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ড. জাহেদ উর রহমান বলেন, একটি গণতান্ত্রিক সরকার সবসময় জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী নিজে যদি মনে করেন কোনো মন্ত্রণালয়ে কাঙ্ক্ষিত কর্মদক্ষতা নেই, তাহলে প্রয়োজনে দায়িত্ব পুনর্বিন্যাস কিংবা নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে আগ্রহী। সরকারের কার্যক্রম আরও ভালোভাবে পরিচালনার সুযোগ থাকলে তিনি তা গ্রহণ করবেন বলেই তাঁর বিশ্বাস।

তবে সম্ভাব্য এই পরিবর্তন সরকার গঠনের ১৮০ দিন পূর্তির পরই হবে, নাকি আরও কিছু সময় পরে—এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights