Sarker
২৩ জুলাই ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীক্ষা কেলেঙ্কারি ঘিরে উত্তাল দিল্লি, মোদির পদত্যাগের দাবিতে বিক্ষোভ তীব্র

আন্তর্জাতিক ডেস্ক:
পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতে শুরু হওয়া আন্দোলন নতুন মোড় নিয়েছে। প্রথমে শিক্ষাব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হলেও, এখন তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে।

বুধবার রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে হাজারো আন্দোলনকারীর সমাগম ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে চলমান এ আন্দোলনে বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নিচ্ছেন। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

আন্দোলনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকার জবাবদিহি না করা পর্যন্ত আন্দোলন চলবে। তিনি দাবি করেন, এই আন্দোলন দেশের তরুণদের কণ্ঠস্বর হয়ে উঠেছে।

মঙ্গলবার ভারতের বিরোধী দলগুলোর সমর্থন পাওয়ার পর আন্দোলন আরও বেগ পায়। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আন্দোলনকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করে সরকারের কাছে ক্ষমা দাবি করেন। পরে তাকে প্রতিবাদস্থল থেকে আটক করে কয়েক ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা হয়। বুধবার তিনি কালো পোশাক পরে সংসদে উপস্থিত হয়ে সরকারের জবাবদিহি দাবি করেন।

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশের লাখো শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত এমন একটি বিষয়ে সরকারের নীরবতা উদ্বেগজনক।

আন্দোলনের পটভূমি

গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক মামলার শুনানিতে কিছু তরুণকে ‘ককরোচ’ ও ‘পরজীবী’ বলে মন্তব্য করেন বলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এর প্রতিবাদ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ককরোচ জনতা পার্টি (সিজেপি) গড়ে ওঠে। পরে সংগঠনটি বেকারত্ব, কর্মসংস্থান, শিক্ষা খাতের অনিয়ম এবং সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করে।

সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে বিক্ষোভকারীরা সংসদের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে।

শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের ঘটনায় প্রায় ২০ লাখ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সরকার শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার ও সংসদে বিষয়টি নিয়ে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, শিক্ষার্থীরা জবাবদিহি, কার্যকর সংস্কার ও দায়িত্বশীল পদক্ষেপ পাওয়ার অধিকার রাখে।

বর্তমানে দিল্লির পাশাপাশি মুম্বাই, বেঙ্গালুরু ও গোয়াসহ ভারতের বিভিন্ন শহরেও আন্দোলনের সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights