Sarker
২ জুন ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় নারীকে কুপিয়ে হত্যা, আহত স্বামী-ছেলে

ঘাতককে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা শহরের কাটলী এলাকায় নিজ বাসায় ঢুকে এক নারীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ও ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে শহরের কাটলী এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম (৫৫) ওই এলাকার বাসিন্দা। আহতরা হলেন তার স্বামী আবু চান (৬০) ও ছেলে মুন্না মিয়া (২৫)। অভিযুক্ত আব্দুর রশিদ (৪৫) একই এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক।

নিহতের মেয়ে লিজা মণি জানান, রাত ৯টার দিকে তিনি বাসায় ফিরে দেখেন আব্দুর রশিদ তার বাবা ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে খাটের নিচ থেকে তার মা মনোয়ারা বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আব্দুর রশিদ তাদের পূর্বপরিচিত ছিলেন এবং প্রায়ই তাদের বাসায় টাকা ধার চাইতে আসতেন।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। পরে ছেলে মুন্না মিয়া বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে আবু চান ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত বাবা ও ছেলেকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে মুন্না মিয়ার অবস্থার অবনতি হলে তাকে -এ স্থানান্তর করা হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights