Sarker
১ সেপ্টেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুব শিগগিরই কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোহেল রানাঃ

খুব অল্প সময়ের মধ্যেই দেশে লোডশেডিংয়ের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে দেশে সারের মজুত গত বছরের তুলনায় কিছুটা বেশি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সারের সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমানে সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, গত বছরের তুলনায় বর্তমান মজুত সমান অথবা কিছুটা বেশি রয়েছে। তবে বিতরণ ব্যবস্থার কোনো একটি পর্যায়ে সমস্যা দেখা দিয়েছিল, যা দ্রুত সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশজুড়ে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, তা খুব অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সরকার আশা করছে।

তিনি বলেন, অতীতে ঢাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রামাঞ্চলে তুলনামূলক বেশি লোডশেডিং দেওয়া হতো। তবে বর্তমান সরকার সেই নীতি থেকে সরে এসে বিদ্যুৎ সংকটের চাপ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বড় শহরগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহের গুরুত্ব বেশি থাকলেও এবার ঢাকাতেও প্রয়োজন অনুযায়ী লোডশেডিং করা হচ্ছে বলে জানান তিনি।

বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে জ্বালানি ঘাটতি, বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ কার্যক্রম, সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতা এবং বিদ্যুতের বাড়তি চাহিদার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তিনি আরও জানান, ঢাকা শহরের ডিপিডিসি ও ডেসকো এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights