Sarker
২৯ মে ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

​কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালিয়ে ঢাকার রাস্তায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

২৯ মে, ২০২৬

​রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম নিজেই সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন।

​প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের পর রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া কতটুকু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, তা সরাসরি দেখার জন্যই প্রধানমন্ত্রী এই ঝটিকা পরিদর্শনে বেরিয়েছেন। কোনো বিশেষ প্রটোকল বা বাড়তি আড়ম্বর ছাড়াই তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। এমনকি বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন।

​উপ প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হন। এরপর গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল, তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে যান।

​রুট অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়ি এরপর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড় এবং আদালত সড়ক দিয়ে নয়া বাজার ও বংশাল রোড স্পর্শ করে। সেখান থেকে গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছায়।

​পরবর্তীতে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে ঘুরে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড, ধানমন্ডি সাত মসজিদ রোড ও ২৭ নম্বর সড়ক দিয়ে মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করে। সেখান থেকে পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতিও প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর রাজধানী ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। যার ফলে ৫৫ হাজার টনেরও বেশি বর্জ্য তৈরি হওয়ার প্রাক্কলন করা হয়েছে। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে গত দুদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন। পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি বজায় রাখতে এবং মাঠপর্যায়ের কাজের প্রকৃত চিত্র দেখতেই দেশের সরকারপ্রধান নিজেই রাস্তায় নেমে এই তদারকি করলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights