Sarker
৩০ জুলাই ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু হওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানো হবে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে দুই দেশের সরকারের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এসব আলোচনায় কর্মী নিয়োগে স্বচ্ছতা, অভিবাসন ব্যয় কমানো এবং শ্রমবাজারকে কার্যকরভাবে চালুর বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী বা দালালচক্রের প্রভাব কমিয়ে সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কর্মীরা কম খরচে এবং বৈধ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, আগস্টের শেষ সপ্তাহ থেকেই ধাপে ধাপে কর্মী পাঠানো শুরু হবে এবং পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে।

তিনি জানান, নতুন কর্মী নিয়োগের পাশাপাশি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

মাহদী আমিন বলেন, সরকার এমন একটি কর্মী নিয়োগ ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে যোগ্য ব্যক্তিরা স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং অতিরিক্ত খরচ বা দালালচক্রের হয়রানির শিকার হবেন না।

তিনি আশা প্রকাশ করেন, চলমান আলোচনা সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমবাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights