Mahfuz Sarker
২৪ আগস্ট ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাফনের ১৭ দিন পর জীবিত উদ্ধার!

মনির মিয়া: সিনেমার গল্প নয়, বাস্তব ঘটনা—অসাধারণ বুদ্ধিমত্তায় হত্যা মামলা মিথ্যা প্রমাণ করলেন পুলিশ সদস্য মুস্তাফিজুর রহমান

সিলেটের ওসমানীনগরে নিখোঁজের ঘটনায় দায়ের করা হত্যা মামলার নাটকীয় সমাপ্তি ঘটেছে। দাফনের ১৭ দিন পর কিশোর নাঈমকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের বাসিন্দা কনাই মিয়ার ছেলে রবিউল ইসলাম নাঈম (১৭) স্থানীয়ভাবে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। রেস্টুরেন্টটির মালিক বগুড়া জেলার বাসিন্দা বুলবুল ফকির।

গত ২৪ জুলাই হঠাৎ করে দোকান থেকে নিখোঁজ হয়ে যায় নাঈম। বিষয়টি পরিবারকে জানান রেস্টুরেন্ট মালিক। খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে নাঈমের পরিবার ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অপরদিকে ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার করে। খবর পেয়ে নাঈমের পরিবার গিয়ে লাশ শনাক্ত করে এবং সেটিকে নাঈম বলে দাবি করে। পরে ৫ আগস্ট লাশ গ্রামের বাড়িতে এনে দাফনও সম্পন্ন করা হয়।

এই ঘটনার পর নাঈমের পরিবার বগুড়ার বাসিন্দা রেস্টুরেন্ট মালিক বুলবুল ফকিরকে প্রধান আসামি করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্তভার দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমানের ওপর।

এসআই মুস্তাফিজুর রহমান মামলার তদন্তে নেমে প্রধান আসামি বুলবুল ফকিরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। তবে মামলার বিভিন্ন ক্লু বিশ্লেষণ করে তিনি ঘটনাটির সত্যতা নিয়ে সন্দিহান হন। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর ২৩ আগস্ট হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে নানা বাড়ি থেকে জীবিত অবস্থায় নাঈমকে উদ্ধার করেন।

পুলিশের এ সাফল্যে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি হত্যা মামলার রহস্য উন্মোচন ও দাফনের ১৭ দিন পর জীবিত উদ্ধার নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights