Sarker
২০ জুলাই ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্রীড়া পরিচালনা কমিটি’ গঠনের নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক

দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে দ্রুত ‘ক্রীড়া পরিচালনা কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমকে আরও সুসংগঠিত ও প্রতিযোগিতার উপযোগী করে তুলতে এই কমিটি গঠন করা হবে। বিশেষ করে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাউশির আওতাধীন সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান (অধ্যক্ষ ও প্রধান শিক্ষক) বরাবর নির্দেশনা পাঠানো হয়েছে।

তবে ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসংখ্যা, কাঠামো, দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মাইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য যোগ্য খেলোয়াড় তৈরিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights