Sarker
৬ আগস্ট ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম দিনেই দর্শনার্থীদের ঢল, টিকিট সংকটে অনেকেই ফিরলেন জুলাই জাদুঘর থেকে

মাহমুদুল হাসানঃ

রাজধানীতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল থেকেই জাদুঘরের সামনে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। নির্ধারিত ৯০০টি টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ায় অসংখ্য দর্শনার্থী টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পরিবার, বন্ধু-বান্ধব ও সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে বিভিন্ন বয়সী মানুষ জাদুঘরে ভিড় করেন। কেউ এসেছেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানতে, কেউবা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। নির্ধারিত টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেকেই পরে আবার আসার সিদ্ধান্ত নেন।

দর্শনার্থীদের অনেকেই বলেন, উদ্বোধনের দিনও সাধারণ মানুষের জন্য অন্তত কিছু সময় জাদুঘরটি খুলে দেওয়া হলে ভালো হতো। দেশের বিভিন্ন জেলা থেকে আসা অনেক মানুষ সেই দিনই জাদুঘর ঘুরে দেখার প্রত্যাশা করেছিলেন। এছাড়া ৫০ টাকা প্রবেশমূল্য কমিয়ে বা নির্দিষ্ট শ্রেণির জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখারও দাবি জানান তারা।

শরীফুল ইসলাম নামে এক দর্শনার্থী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পুরো জাতির অর্জন। তাই এই ইতিহাস সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে প্রবেশমূল্য পুনর্বিবেচনা করা প্রয়োজন।”

রামপুরা থেকে আসা কামাল আহমেদ বলেন, “শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে মানুষ এসেছে। উদ্বোধনের দিন সীমিত আকারে হলেও প্রবেশের সুযোগ দিলে মানুষের হতাশা তৈরি হতো না।”

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও প্রদর্শনী নির্বিঘ্ন রাখতে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সকাল ১১টা, দুপুর ১টা ও বিকেল ৪টার—এই তিনটি স্লটে প্রতিবার ৩০০ জন করে প্রবেশ করতে পারবেন। টিকিট কাউন্টার এবং অনলাইন—উভয় মাধ্যমেই সংগ্রহ করা যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুসারেই দর্শনার্থীদের প্রবেশ করানো হবে। অতিরিক্ত ভিড় এড়াতে আগাম অনলাইনে টিকিট সংগ্রহের পরামর্শও দেওয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেই সময়ের আন্দোলন, আত্মত্যাগ ও সংগ্রামের সঙ্গে পরিচিত করতেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রীসহ নানা তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

এর আগে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিন এটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত ছিল। পূর্বঘোষণা অনুযায়ী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরের দরজা খুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights