Sarker
২৭ জুলাই ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে অভিযান, ৭১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়-বিক্রয়, মজুদ ও সংরক্ষণের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে তিনজনকে আটক করে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মাধবদী হাটের খোলা মাঠে প্রকাশ্যে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও রিং জালের কেনাবেচা চলতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজন জাল বিক্রেতা ও সংরক্ষণকারীকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে তাদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহানের উপস্থিতিতে মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন খোলা স্থানে জব্দ করা সব অবৈধ কারেন্ট ও রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সদর উপজেলা মৎস্য বিভাগ, র‍্যাব, মাধবদী থানা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন। মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. খালিদ হোসেন শিমুল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জাল ও রিং জালের উৎপাদন, মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


#নরসিংদী #মাধবদী #কারেন্টজাল #রিংজাল #ভ্রাম্যমাণআদালত #মৎস্যসম্পদরক্ষা #জেলা_প্রশাসন #র‍্যাব #বাংলাদেশ #দৈনিক_শীর্ষ_অপরাধ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights