• মঙ্গল. জুলা ২৮, ২০২৬

খুলনায় ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ByShirso aparadh

জুলা ২৭, ২০২৬

শাব্বির আহমদ, জেলা প্রতিনিধি খুলনা:

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে খুলনা-ঢাকা মহাসড়কের জব্বার সড়কের মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারকরফা এলাকার মো. তৈয়াবুর রহমানের ছেলে মাফুজুর রহমান মিল্টন (৩৬) এবং খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকার মো. বারিক শেখের ছেলে মো. ফারুখ শেখ (৩৫)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লবণচরা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

থানার রেকর্ড ও সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার আসামি মাফুজুর রহমান মিল্টনের বিরুদ্ধে এর আগে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

#খুলনা #ইয়াবা #মাদক #মাদকবিরোধীঅভিযান #কেএমপি #লবণচরাথানা #শীর্ষঅপরাধ #CrimeNews #Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights