Sarker
৫ জুলাই ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খামেনির জানাজায় জনসমাগম দেখে বিস্মিত ট্রাম্প, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শিগগিরই

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠকের জন্য তার কাছে অনুরোধ করেছেন। আগামী সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি। একই সঙ্গে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি এবং শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প।

শনিবার (৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক “খুবই ভালো” এবং দুই নেতা শিগগিরই ওয়াশিংটনে বৈঠকে বসবেন। তবে ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, ৭-৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের কারণে বৈঠকটি সম্ভবত তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত শুক্রবার ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি। এ সময় দুই নেতা দ্রুত বৈঠকের বিষয়ে নীতিগতভাবে সম্মত হন।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে যুদ্ধের প্রথম দিনই খামেনি নিহত হন। তার ভাষ্য, বর্তমানে ইরান আলোচনায় বসতে আগ্রহী এবং খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত উভয়পক্ষ এক সপ্তাহের জন্য আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাবে না বলেও তিনি দাবি করেন।

খামেনির জানাজা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানিদের ব্যাপক শোক ও কান্না দেখে তিনি বিস্মিত হয়েছেন। তার ধারণা ছিল, দেশটির জনগণ খামেনিকে ঘৃণা করত। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “হয়তো ওগুলো কৃত্রিম কান্না।”

উল্লেখ্য, রবিবার (৫ জুলাই) তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে ইরানের শীর্ষ রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতারা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে: আজহারুল ইসলাম

‘আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

৩১ বছরের দাম্পত্যে ওমর সানীর আবেগঘন স্মৃতিচারণ

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে কাজ করছে সরকার

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

১১

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

১৩

দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

‘পারিবারিক সম্মান’ রক্ষায় তরুণীকে হত্যা, সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’

১৯

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহারের নিশ্চয়তা জরুরি: শিক্ষামন্ত্রী

২০
Verified by MonsterInsights