• মঙ্গল. জুলা ২১, ২০২৬

২০২৭ হজ: সরকারি সর্বনিম্ন প্যাকেজ ৫.০৫ লাখ টাকা

ByShirso aparadh

জুলা ২১, ২০২৬

সাইফুল ইসলামঃ

২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ব্যয়ের হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, আর উন্নত সুবিধাসংবলিত প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ প্যাকেজগুলোর ঘোষণা দেন।

মন্ত্রী জানান, উন্নত সুবিধার সরকারি প্যাকেজে মক্কায় হারাম শরিফের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনার মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। অন্যদিকে সাশ্রয়ী প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত দূরত্বের বাইরে হোটেল হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধা দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম। এর ফলে হজযাত্রীদের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজ এজেন্সিগুলোকে সৌদি সরকারের নির্ধারিত কোটার ভিত্তিতে গ্রুপ গঠন করে কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকার অনুমোদিত সাধারণ প্যাকেজ অনুসরণ বাধ্যতামূলক হলেও অতিরিক্ত সুবিধা যুক্ত করে আরও তিনটি প্যাকেজ ঘোষণার সুযোগ থাকবে। তবে সরকারি সাশ্রয়ী প্যাকেজের চেয়ে নিম্নমানের কোনো সেবা দেওয়া যাবে না বলে সরকার স্পষ্ট করেছে।

সরকারের আশা, নতুন প্যাকেজ ও বিমানভাড়া কমানোর ফলে আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও সাশ্রয়ী, স্বচ্ছ ও যাত্রীবান্ধব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights