আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১১টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে NDTV।
প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘদিনের রাজনৈতিক পালাবদলের ইতিহাসে এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির বিজয়ের মধ্য দিয়ে।
পশ্চিমবঙ্গে একসময় টানা কয়েক দশক ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এরপর প্রায় ১৫ বছর রাজ্য শাসন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে সেই ধারার পরিবর্তন ঘটিয়ে ক্ষমতায় এলো বিজেপি।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য।
শুভেন্দু অধিকারী গেরুয়া রঙের কুর্তা পরে মুখ্যমন্ত্রীর শপথ নেন। একইসঙ্গে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ।
