• মে ১৮, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা ও বোন আশঙ্কাজনক

Byadmin

মে ১১, ২০২৬

আবু বকর সিদ্দিক, ফেনী:
ফেনীর উপজেলার এর দিলপুর গ্রামে মর্মান্তিক এক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন।

শনিবার (১০ মে ২০২৬) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মা নিহত হন।

গুরুতর আহত অবস্থায় বাবা ও বোনকে প্রথমে এ নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে এ স্থানান্তর করা হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের ভয়াল ছোবলে একটি সুন্দর পরিবার মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে।

সচেতন মহলের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, ধ্বংস করে পুরো পরিবার ও সমাজকে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights