• মঙ্গল. সেপ্টে ৮, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুলতলায় বিশাল মানববন্ধন, প্রশাসনকে ৭ দিনের আলটিমেটাম

BySaiful

মে ২১, ২০২৬

মোঃ আশরাফুল ইসলাম রাজু, ফুলতলা (খুলনা) প্রতিনিধি :
খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা রী-ইউনিয়ন মডেল স্কুল অ্যান্ড কলেজ-এ বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত এ মানববন্ধন রূপ নেয় প্রতিবাদের এক গণসমাবেশে।

মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের অনুপ্রবেশ এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার বলেন, “শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস ও মাদক কার্যক্রম বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার চক্রবর্তী বলেন, “বিদ্যালয়ে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।” তিনি বিদ্যালয়ের সীমানা প্রাচীর দ্রুত উঁচু করার দাবি জানান।

এ সময় বিএনপি নেতা মোঃ আনিসুর রহমান পলাশ, সাবেক ইউপি সদস্য মোল্লা হেদায়েত হোসেন লিটু ও মোঃ আলমগীর হোসেন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

শেখ মোঃ আবু সাঈদ কবির-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে আগামী ৭ দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আলটিমেটাম ঘোষণা করা হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

By Saiful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights