• মঙ্গল. জুন ২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: পরিবহন মালিক সমিতি

Byadmin

মে ১০, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ঈদে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে

রোববার (১০ মে) সমিতির পক্ষ থেকে বিভিন্ন বাস টার্মিনাল মালিক সমিতিকে দেওয়া এক জরুরি চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে:

অতিরিক্ত ভাড়া আদায় নিষিদ্ধ: কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত ভাড়ার বেশি টাকা যাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে।

ফিটনেসবিহীন যানবাহন চলাচল: ঈদের সময় রাস্তায় কোনো প্রকার লক্কড়-ঝক্কড় বা ফিটনেসবিহীন গাড়ি নামানো যাবে না। এ ছাড়া ঢাকা শহরের অভ্যন্তরীণ রুটের গাড়ি কোনোভাবেই দূরপাল্লার রিজার্ভ হিসেবে চালানো যাবে না।

যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা: সায়দাবাদ, ফুলবাড়িয়া, জনপথ-গাবতলীসহ বিভিন্ন টার্মিনালে শৃঙ্খলা রক্ষায় ‘ভিজিল্যান্স টিম’ গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই টিম সার্বক্ষণিক টার্মিনালগুলো পর্যবেক্ষণ করবে।

হয়রানি রোধ: যাত্রীদের মালামাল টানাটানি করা বা কোনোভাবে হেনস্তা করা যাবে না। বিশেষ করে টিকিট বিক্রির ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা কালোবাজারি বরদাশত করা হবে না।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম ভুইয়া স্বাক্ষরিত এই চিঠিতে আরও জানানো হয়, আগামী ২২ মে ২০২৬ (সম্ভাব্য তারিখ) থেকে মালিক-শ্রমিকদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করবে। কোনো পরিবহন নিয়ম অমান্য করলে তাদের রুট পারমিট বাতিলসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights