• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ

ByShirso aparadh

মে ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছে। তিনি এর আগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং নগর পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে এ পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights