• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কাঁকনহাট কলেজে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভঅনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Byadmin

সেপ্টে. ২২, ২০২৫

মোঃ সুজন আহাম্মেদ, রাজশাহী প্রতিনিধি,

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সুজাউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। অধ্যক্ষের পদত্যাগ ও কলেজে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। বারবার অভিযোগ জানালেও অধ্যক্ষ কোনো পদক্ষেপ নেননি। বরং তিনি শিক্ষার্থীদের দাবি-দাওয়াকে অবহেলা ও তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন এবং ক্ষমতার দাপটে স্বেচ্ছাচারী আচরণ করেছেন।

আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং প্রতিদিন রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। ইতোমধ্যে জেলা প্রশাসক, কাঁকনহাট পৌর প্রশাসক ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে অধ্যক্ষ গত সপ্তাহ থেকে কলেজে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে স্থানীয় জনগণ ও শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন।

তাদের দাবি, অধ্যক্ষকে অপসারণের মাধ্যমে কলেজে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights