• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিউটি পার্লার থেকে জাল নোট ও অস্ত্র উদ্ধার: নারী গ্রেফতার

Byadmin

সেপ্টে. ২২, ২০২৫

মনির হোসেন: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল পরিমাণ জাল নোট ও অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর পৌরসভার বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে পুলিশ ১০ লক্ষ ১৮ হাজার টাকার জাল নোট, একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পার্লারের মালিক বিলকিস বেগমকে পাওয়া যায়নি। তবে সেখানে কর্মরত তিনজন নারী কর্মচারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ ইব্রাহিমপুর গ্রামের লেডি বাইকার লাকি আক্তারকে গ্রেফতার করে। রবিবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে নবীনগর সরকারি কলেজ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।

নবীনগর থানার ওসি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights