• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সংসদে কার্যকর ভূমিকা পালনে নারী এমপিদের দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ByShirso aparadh

মে ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্যদের জাতীয় সংসদে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে দক্ষতা অর্জনের জন্য তথ্যভিত্তিক জ্ঞান বাড়াতে হবে এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। তিনি নারী এমপিদের সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা ব্যবহার করে যাতে কেউ সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যদের সচেতন থাকতে হবে। পাশাপাশি জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ সময় দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জনগণ গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদের কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভা শেষে নারী সংসদ সদস্য জানান, সংসদের পরবর্তী অধিবেশন শুরুর আগে নারী এমপিদের জন্য সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয় প্রশিক্ষণের আয়োজন করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার এবং দলের কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরার নির্দেশনা দিয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সহ দলের অন্যান্য নেতারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights