• শনি. আগ ১, ২০২৬

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, জারি ১৪৪ ধারা

ByShirso aparadh

জুলা ২৯, ২০২৬

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পৌর এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়, এনসিপি হবিগঞ্জ পৌরসভা এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলও প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। একই স্থান ও সময়ে উভয় পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা, জানমালের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, আগের দিন এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে দলটি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। একই সময়ে ছাত্রদল ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচির ঘোষণার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, জারি ১৪৪ ধারা

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights