• মে ২৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শ্রীপুরে পুলিশের অভিযানে ১৮৫ লিটার চোলাই মদ উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী আটক।

ByShirso aparadh

মে ২৩, ২০২৬

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালায় শ্রীপুর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

পুলিশ জানায়, দক্ষিণ বাজার এলাকার একটি বসতঘরের উত্তর পাশের কক্ষ থেকে শেমলী রবিদাস (৩০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার সুমন রবিদাসের স্ত্রী।

এসময় তার হেফাজত থেকে ১৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ৯৪০ টাকাও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(গ) ধারায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights