• মে ২৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দেশে হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু,মোট মৃত্যু ছাড়াল ৫০০

ByShirso aparadh

মে ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৪৯ হাজার ৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ জন শিশু।

পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিতে সার্বিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights