• মে ২৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর

ByShirso aparadh

মে ২৩, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

শনিবার (২৩ মে) রাজধানীতে লিগ্যাল এইডের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া সম্ভব হবে। তিনি জানান, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হতে পারে।

তিনি আরও বলেন, চার্জশিট দাখিলের পর ঈদের ছুটি শেষে দ্রুত সময়ের মধ্যেই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করা হবে।

মৃত্যুদণ্ড অনুমোদনের ক্ষেত্রে উচ্চ আদালতে দীর্ঘসূত্রতার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হলে পেপার বুক প্রস্তুতে দীর্ঘ সময় লাগে। এ কারণে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়। এই প্রক্রিয়া দ্রুত করার উপায় নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights