• মে ২৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯০

ByShirso aparadh

মে ২৩, ২০২৬

অনলাইন ডেস্কঃ

চীনের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম BBC News জানিয়েছে, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনাটি ঘটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে।

ঘটনার পরপরই শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে আহত শ্রমিকদের স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলার দৃশ্য দেখা গেছে। এখন পর্যন্ত শতাধিক আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট Xi Jinping উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খনির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বিস্ফোরণটি ঘটে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজে ছয়টি বিশেষ দল থেকে ৩৪৫ জন কর্মী মোতায়েন করা হয়েছে। শানসি প্রদেশ দেশটির অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। অতীতেও সেখানে একাধিক খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights