• রবি. আগ ৩০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন হচ্ছে

ByShirso Aparadh

আগ ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের বিরুদ্ধেও অভিযান আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

লুট হওয়া অস্ত্র কোথাও মজুত রাখা হয়েছে কিংবা কারও কাছে রয়েছে—এমন কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি, প্রয়োজনীয় সরঞ্জাম এবং বিভিন্ন সুযোগ-সুবিধার চাহিদার বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights