• মে ২৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৮৮০ পিস বার্মিজ ইয়াবাসহ যুবক আটক

Byadmin

অক্টো. ১৮, ২০২৫

সাইফুল ইসলাম, বান্দরবান প্রতিবেদক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৯ হাজার ৮৮০ পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজারের রামু উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

১১ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল পূর্ব হাজীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক পাচারের প্রস্তুতিকালে মো. মামুন রশিদ (১৮) নামে এক যুবককে আটক করা হয়।

আটককৃত মামুন রশিদ কক্সবাজারের রামু উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকার নুরুল আলমের পুত্র। তার কাছ থেকে ৯ হাজার ৮৮০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬৪ হাজার টাকা।

অভিযান সম্পর্কে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস বলেন,
“সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। আটক ব্যক্তিকে এবং উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে আরও জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বেসামরিক প্রশাসন ও স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights