• মে ২২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

স্কুল কমিটির চেয়ারম্যানকে গণপিটুনি, উদ্ধার করলো পুলিশ

ByShirso aparadh

মে ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলীর দনিয়া এলাকার -এর দশম শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহারের (১৬) রহস্যজনক আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির চেয়ারম্যান মাসুদ হাসান লিটনকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন -এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান।

পুলিশ জানায়, বুধবার (২০ মে) সাবিকুন নাহার নিজ বাসায় আত্মহত্যা করে। সহপাঠীদের অভিযোগ, ঘটনার দিন পরীক্ষার কক্ষ থেকে ডেকে নিয়ে ওই ছাত্রীকে প্রকাশ্যে গালিগালাজ করা হয় এবং তার অভিভাবককে স্কুলে তলব করা হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে বাসায় ফিরে যায়। পরে আত্মহত্যার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই স্কুলের সামনে জড়ো হতে থাকে শত শত শিক্ষার্থী। তারা শিক্ষকদের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও অপমানের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা স্কুল কমিটির চেয়ারম্যান মাসুদ হাসান লিটনের ওপর হামলা চালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চেয়ারম্যানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ওসি শেখ আশরাফুজ্জামান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights