★তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত শাহজালাল বিমানবন্দরের আগুন তদন্তে ৭ সদস্যের কমিটি
★তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে: ফায়ার সার্ভিস ডিজি
নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে। আমাদের সদস্যরা এখনও কাজ করছেন। পুরোপুরি নির্বাপন শেষে দায়িত্ব হস্তান্তর করা হবে।”
আগুনে দুইজন ফায়ার ফাইটার ও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন, তবে কেউ গুরুতর নন বলে জানিয়েছেন তিনি।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, “তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ভেতরে খোপ খোপ করে মালামাল রাখার কারণে নির্বাপণে সময় লেগেছে।”
তিনি আরও বলেন, “একপাশের আগুন নেভানোর পর সেখানকার মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য আগুন পুরোপুরি নির্বাপন করা। পরে দেখা হবে কোথায় কী ক্ষতি হয়েছে এবং কারা সমস্যায় পড়েছেন।”
কেমিক্যাল জাতীয় কোনো পণ্য ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনই সেটা বলা সম্ভব নয়।”
আগুনের ঘটনাটি তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
হয়েছে: ফায়ার সার্ভিস ডিজি