• শুক্র. জুন ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নারায়ণগঞ্জে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে চাঁদাবাজি: ডিবির অভিযানে একজন গ্রেফতার

Byadmin

ডিসে. ১২, ২০২৫

তানজিলা লিপি:

নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে শিল্পপতি ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর ২০২৫ সকাল ১১টা ২৮ মিনিটে ‘SP Narayanganj’ নামে হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম এর নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

প্রতারকরা হোয়াটসঅ্যাপে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর ছবি ব্যবহার করে ওই টাকা একটি ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য বলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে অবহিত করলে তিনি জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন এর তত্ত্বাবধানে, পরিদর্শক মো. মাহবুব হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চালানো হয় ১১ ডিসেম্বর দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার চৈতনকান্দা এলাকায়। এ সময় মো. দ্বীন ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি হোসেন আলী ও হেলেনা বেগমের ছেলে।

গ্রেফতারকৃত দ্বীন ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে তার অন্যান্য সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে শিল্পপতি ও ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করে আসছিল।

তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির ধারায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights