• শুক্র. জুন ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আশুলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কর্মসূচি উদ্বোধন।

Byadmin

ডিসে. ১১, ২০২৫

আহসান হাবিব সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা গ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইন।

এ সময় মাওলানা আফজাল হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব না —-এটি সামাজিক উদ্যোগ।
জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী উপায়।
তিনি আরও বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়তে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights