• মঙ্গল. আগ ১৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ডিজিটাল নকলের সাজার বিধান রেখে পাবলিক পরীক্ষা আইন পাস

ByShirso Aparadh

জুন ১৯, ২০২৬

ফরিদা ইয়াছমিন :
ঢাকা, ১৯ জুন:

প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে ‘পাবলিক পরীক্ষা আইন’ মন্ত্রিসভায় পাস হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষার ওপর জোর দিয়ে দেশে বেকারত্ব বাড়ানো যাবে না। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে। এ লক্ষ্যেই সরকার শিক্ষাব্যবস্থার সংস্কার করছে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। অনার্স-মাস্টার্সের পাশাপাশি তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights