• মঙ্গল. আগ ১৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল

ByShirso Aparadh

আগ ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি

সুষ্ঠু ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের অভিভাবক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে নতুন কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্দেশ্যেই দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে।

এদিকে কমিটি বাতিলের ঘোষণার পর দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপিতে নতুন করে সাংগঠনিক তৎপরতা এবং সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়ার কাছেও পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights