আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ইয়াবা কারবারি শাহিন আলম কে আটক করেছে তিতাস থানা পুলিশ।
তিতাস থানার এসআই মোঃ রফিকুল ইসলাম রাফি সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকাকালীন গোপন সূত্রে সংবাদ প্রাপ্ত হয়ে ৩ মার্চ বুধবার রাত সাড়ে ৮ ঘটিকায় তিতাস থানাধীন কড়িকান্দি ইউনিয়নের উত্তর রাজাপুর থেকে শাহিনকে আটক করে।
ধৃত আসামী মোঃ শাহীন আলম এর বসত বাড়ির সামনে থেকে ৬৫ (পঁয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট সহকারে আসামী মোঃ শাহিন আলম (৩৬) পিতা-রাইজ উদ্দিন, মাতা-নুরি বেগম, সাং-রাজাপুর (উত্তর পাড়া), থানা-তিতাস, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করেন।
উক্ত ঘটনায় মামলা রুজু পূর্বক আজকে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ।
